সিদ্ধিরগঞ্জের মাদক মামলায় দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড

সিদ্ধিরগঞ্জের মাদক মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় মৃত মিনহাজ উদ্দিনের ছেলে মো. জিয়া বেপারি (৪৫) ও কুমিল্লার মুরাদনগরের নিয়ামতপুর এলাকার মো. মুন্না ওরফে আলাউদ্দিন (২৭)।

বুধবার (১২ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুজন আসামির মধ্যে মো. জিয়া বেপারি উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, মাদক মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে রায় ঘোষণার সময় মো. জিয়া বেপারি আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে।

আদালতের ১ নম্বর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন বলেন, ২০২০ সালের ৩০ এপ্রিল কুমিল্লা থেকে অনুসরণ করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় গিয়ে ৫৯ হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করে র্যাব। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হলে সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত রায় ঘোষণা করলেন।

Post a Comment

নবীনতর পূর্বতন
.print-btn{ background:#222; color:#fff; padding:8px 14px; border-radius:4px; display:inline-block; font-weight:600; } .print-btn:hover{ background:#000; }